জানা গিয়েছে চলতি মাসের ১০ তারিখে পুরাতন মালদার মুচিয়া থেকে হারাধন চৌধুরী নামে এক ব্যাক্তির মোটরবাইক ছিনতাই করে বেশ কিছু দুস্কৃতি বলে অভিযোগ। এই ঘটনায় হারাধন চৌধুরী মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ার করে। অভিযোগ পেয়ে মালদা থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। তদন্তে নেমে এদিন পুরাতন মালদার মঙ্গলবাড়ি বাচামারি গভমেন্ট কলোনি থেকে পুলিশ তিন জন দুস্কৃতিকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে হারাধন চৌধুরীর ছিনতাই হয়ে যাওয়া মোটরবাইকটি। এছাড়াও পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে একটি মোটরবাইক ও একটি টোটো। জানা গিয়েছে ধৃতদের নাম দশরথ মণ্ডল, সম্রাট মণ্ডল, ভগীরথ মণ্ডল। তাদের প্রত্যেকের বাড়ি পুরাতন মালদা মৌলপুর লেবু বাগান ও মঙ্গলবাড়ি রবীন্দ্রপল্লী এলাকায়। ধৃতদের প্রত্যেককে আজ মালদা জেলা আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানান মালদা থানার পুলিশ।
মালদা